প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক , ১৪৩৩ দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা সম্পাদকীয়   রাজতন্ত্র ...

Saturday, October 24, 2026

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | নিজস্ব পদাবলি— ২ | নাসির ওয়াদেন

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | নাসির ওয়াদেন | নিজস্ব পদাবলি— ২
নাসির ওয়াদেন
নিজস্ব পদাবলি— ২
 
কোথায় যেন হারিয়ে ফেলেছ তোমার স্বর
ভোরের আজান, কাঁসর ধ্বনি, সন্ধ্যারতি
দিলকিতাবের পাতায় আঁকড়ে তনুখানি
মুরশেদির তেজি খুরে ভাঙনের আওয়াজ,
 
হারিয়ে যাওয়া ছায়ার ভেতরে অট্টহাসি
ছায়াশূন্য অসূয়া রোদে অপেক্ষমান তালিকা
হারিয়ে যায় বেগানা সফর, চরম কৌতূহলে
 
এক রাত্রির লিখিত কাগজ ছুঁইয়ে দিলে
জীবন-পাখির ডানায় আঁকে নকশি-কথা
হরেকরকম ঘুমের প্রহর ধরে জীবনতরি
বাইতে বাইতে ভেসে চলি স্রোতের যন্ত্রণায়
 
রাতের জানালা জুড়ে নামে মৃত্যুর স্নিগ্ধতা
নতজানু হয়ে জোনাকিডানায় লিখি বিশুদ্ধ পদাবলি

 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)