প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক , ১৪৩৩ দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা সম্পাদকীয়   রাজতন্ত্র ...

Saturday, October 24, 2026

আজি হতে শতবর্ষ পরে | শ্রীময় ঘোষ

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
শ্রীময় ঘোষ
আজি হতে শতবর্ষ পরে
 
সেই কবে স্কুল-ভর্তির আগে
বাবার নির্বাচন - কবিতা “১৪০০ সাল”
মা শিখিয়েছিলেন ছ-মাস ধরে;
কবিতার অর্থ না বুঝেই; জলের মত মুখস্থ
“আজি হতে শতবর্ষ পরে”
গড়গড় করে আবৃত্তি করে
ক্লাস থ্রি-তে ভর্তি হলাম।
 
তারপর কেটে গেছে বহু বছর
কবিতাটি মাঝে মাঝে পড়ে 
হৃদয়ঙ্গম করার চেষ্টা করি; ধীরে ধীরে 
কবির মনের ব্যথা আমার মধ্যে বাসা বাঁধল
কবির অভিমান ও অনুরাগ আমার নিজের হয়ে দাঁড়াল।
অ্যালেক্সানডার, নেপোলিয়ন যুদ্ধজয় করেও
কৃতিত্ব রেখে যেতে পারেনি;
কিন্তু শেক্সপিয়র পেরেছে, রবীন্দ্রনাথ, বঙ্কিম পেরেছে।
আমরা আজও তাঁদের লেখা পড়ি, আলোচনা করি
ভাল মন্দ বলি; নিত্যদিন স্মরণ করি।
এই খেয়াল থেকে শুরু হল স্বপ্ন দেখা।
আমি চলে যাবার পরেও মানুষ আমায় চিনবে, মনে রাখবে 
আলোচনা হবে, লেখা বিশ্লেষণ হবে,
কেউ বলবে ভাল, কেউ বলবে খারাপ
দুর্বোধ্য, অবোধ্য, যা-তা, আরও কত কী!
তর্কবিতর্ক হবে; লেখার কাটাছেঁড়া হবে -
তবুও বেঁচে না থেকেও, বেঁচে থাকব “আজি হতে শতবর্ষ পরে”।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)