বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | প্রত্যাগমনের কাল | তৈমুর খান
তৈমুর খান
প্রত্যাগমনের কাল
চূর্ণজীবনের মেঘ রোদ্দুর-কথায় ভেসে ওঠে
যদিও আগুন সব কিছু অকথিত ক্ষুধা অনুচ্চার বিন্যস্ত
বোধের কেঁপে যাওয়া
হৃদয়ের পাতকুয়ো থেকে স্বপ্নের কম্পনগুলি
উঠে আসে
তীর ছুঁয়ে উড়ে যায় হাওয়া
কল্পনার ঘুমে জেগে উঠি
উড়িয়ে দিই সমূহ না-পাওয়া
একেই বিলাস ভেবে কতদূর যেতে পারি আর?
প্রত্যাগমনের
কাল ফিরে আসে
নিজের কাছেই ঘুরেফিরে আসা
যদিও অস্পষ্ট সব বেদনার দিন
যদিও কাকচিল ওড়ে
যদিও আগুন সব হৃদয়ে অন্তরীণ
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | প্রত্যাগমনের কাল | তৈমুর খান
তৈমুর খান
প্রত্যাগমনের কাল
চূর্ণজীবনের মেঘ রোদ্দুর-কথায় ভেসে ওঠে
যদিও আগুন সব কিছু অকথিত ক্ষুধা অনুচ্চার বিন্যস্ত
বোধের কেঁপে যাওয়া
হৃদয়ের পাতকুয়ো থেকে স্বপ্নের কম্পনগুলি
উঠে আসে
তীর ছুঁয়ে উড়ে যায় হাওয়া
কল্পনার ঘুমে জেগে উঠি
উড়িয়ে দিই সমূহ না-পাওয়া
একেই বিলাস ভেবে কতদূর যেতে পারি আর?
নিজের কাছেই ঘুরেফিরে আসা
যদিও অস্পষ্ট সব বেদনার দিন
যদিও কাকচিল ওড়ে
যদিও আগুন সব হৃদয়ে অন্তরীণ

No comments:
Post a Comment