প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক , ১৪৩৩ দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা সম্পাদকীয়   রাজতন্ত্র ...

Saturday, October 24, 2026

আরেকটা বাঁচা | সন্তোষ ভট্টাচার্য

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
সন্তোষ ভট্টাচার্য
আরেকটা বাঁচা
 
কেউ বলে, বিশ্বাস, কেউ বলে, অভ্যাস।
আমি বলি, ফাঁকা জায়গা—
এখানে রাখলে ফিরে আসে না শব্দ,
তবু শব্দ তো রাখতেই হয়।
 
আমি দেখেছি, মানুষ বাঁচে, চুপচাপ খুব বাঁচে,
বাঁচার নীচে, গুছিয়ে রাখে ভিতরটা—
যেন গুদামের পুরনো চাবি।
 
যদি পথ হারায় ভিতরের জল।
তারা তবু বাঁচে—
বাঁচে, কারও মুখে নিজের মুখ সাজিয়ে,
বাঁচে, নিজের মুখে অন্যের মুখ ঢেকে।
 
আমি বাঁচছি।
বাঁচছি, কারণ এই বাঁচা না বেঁচে ফেললে
না জানি আরও কত কীই যে ফেলে দিতে হবে।
 
খালি চোখে ঠিক দেখা যায় না
বাঁচার ভিতরে থাকে আরো কয়েকটা বাঁচা।
 
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)