বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
শম্পা সামন্ত
ছুটির ঘণ্টাধ্বনি
ঘণ্টাধ্বনির
খুব কাছেই সমুদ্র গর্জন।
যেমন ভোরের উপাসনার মন্দিরে নক্ষত্র পতনের শব্দ।
প্রতি বুধবার চেয়ে থাকি কখন ছুটির ঘণ্টা বাজবে
এই ছুটির সমস্ত আনন্দের রং যদি বলি লাল
তবে এক আকাশ জুড়ে উল্কারা ছুটে আসবে।
আর তা থেকে আলোর ফুলকি ঝরে পড়বে সবুজ বনের ঝোপঝাড়ে
অন্ধকারে জোনাকিরা জ্বালবে সন্ধ্যার দীপ।
আর সেই আলোর ফুলকি থেকে উঁকি দেবে বানভাসি জলের তোলপার
সেই তোলপার থেকে জলের আবহকে ছড়িয়ে দেব পাহাড়ের উপত্যকায়
আমি ভাসতে ভাসতে কূল খুঁজে বেসামাল হয়ে পড়ব
তখন এক বৃত্তাকার দীঘল চোখের ভিতর ডুবে যাব
নক্ষত্রেরা ফুল ফোটানোর শব্দ নিয়ে নতুন করে জেগে উঠবে।
সাগরের জলের রং নীল
নাকি আকাশের নীল রং?
অগাধ
জলের রং নিষ্ঠুর নদীর মতো ধূসর।

No comments:
Post a Comment