প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

পরবের দিন | সুদামকৃষ্ণ মণ্ডল

বাতায়ন/শারদীয়া/ছড়া/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
সুদামকৃষ্ণ মণ্ডল
পরবের দিন
 
কাশের দোলায় শরৎ আসে ভাদ্র-আশ্বিন মাসে,
শিউলি-বনে অলির গান শোনে মেঠো ঘাসে।
সবুজ ক্ষেতে উদাস হাওয়া, বাবলা গাছে ফিঙে,
বাগান-কোণে শুকিয়ে দড়ি, ভারায় নেই তো ঝিঙে।
 
শিশির-ঘাসে রোদ পড়ে মুক্তোর মতো ঝরে,
দূর আকাশে খোকার ঘুড়ি মুক্ত সুতায় ওড়ে।
সাদা মেঘের জাহাজ ভাসে নীল আকাশের নিচে,
ইচ্ছে হয় ডানা মেলি, কখন করি কী যে!
 
পুজোর মাসে ঈদুল ফিতর, রাখি বাঁধার ধুম,
রঙিন কাপড়, হরেক খাবার, মায়ের কোলে ঘুম।
জাত-ধর্ম-বর্ণ নেই তো বাংলা মায়ের কোলে,
মিলে-মিশে পরবে মাতি হাসিখুশির বোলে।
 
খেলনা-পুতুল ঘরে আনি, নাগরদোলায় চড়ি,
রঙিন আলোয় উঠান ভরে, মিলন-হাত ধরি।
গল্প-ছড়ার নতুন পাতা খোকাখুকু পড়ে,
আলোর পথে যাত্রা করি, আঁধার পালায় ঝড়ে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)