বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/গল্পাণু/৪র্থ
বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | গল্পাণু
লিপিকা চক্রবর্তী
দায়
তুলনায় গরিব, প্রায় এদেরই বয়সি দুই ভাইবোনের থেকে। লাইক, ভিউ আর শেয়ার-এর নেশায় বুঁদ এই ছেলেমেয়েগুলোকে এভাবে বিবেকবোধহীন করল কারা?
মলিন
জামার ছেলেমেয়ে দুটি দুপাশে হাত ধরে প্যান্ডেলের সিঁড়িতে বীথিকাকে উঠে দাঁড়াতে
সাহায্য করল। পাশেই কতগুলো তরুণ-তরুণী আধুনিক সাজে
সেজে রিল বানাতে ব্যস্ত, কাছেও এলো না! বিনীতা
অবাক হলো না, বাড়িতেই
এত আদরে ছোট থেকে বড় হওয়া নাতি-নাতনিদের চোখের সামনে বদলে যেতে দেখছেন! তবে সবাই সমান নয়, প্রমাণও পেলেন এইমাত্র—
তুলনায় গরিব, প্রায় এদেরই বয়সি
দুই ভাইবোনের থেকে। লাইক, ভিউ আর শেয়ার-এর নেশায় বুঁদ এই ছেলেমেয়েগুলোকে এভাবে বিবেকবোধহীন করল কারা? অস্বীকার করার উপায় নেই, এ দায় কিন্তু
আমাদের মতো প্রাক্তনীদেরই,
যারা
ওদের তুলনামূলকভাবে আরামসহ স্বাচ্ছন্দ্য দিতে নিজেদের প্রতিদিন ব্যস্ত রেখেছিলাম।
~~000~~
No comments:
Post a Comment