বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
রাস্তা
শহরের জন্ম থেকে
এঁকেবেঁকে
রাস্তাটা নিজেরই পথ নিজে করে নিয়েছে বলে
রাস্তাটা সরু আর আঁকাবাঁকা রয়ে গেল।
তার ওপর গুচ্ছের লোকজন
গড়ে তুলল বসতি
তখন
এখানে ওখানে ভাঙা রাস্তা, টিন দিয়ে ঘেরা ঘর
চা-এর দোকান, টিউব কলের জল নিয়ে
বাক্বিতণ্ডা সব চলতে থাকল।
পাড়ার স্কুলে পড়তে পড়তে কিছু ছেলেমেয়ে
বড় হয়ে ঝাঁ চকচকে অফিস ঘরে
ঢুকে পড়ল,
আর
কিছু ছেলেমেয়ে রোদ্দুর
দেখতে পেল না।
তারা সামনের দোকানে বসে
হিসেবের কড়ি গুনছে।
চারপাশের উন্নতি উন্নতি দেখতে দেখতে
শহর রাজারহাটে পৌঁছে গেল।
সেই পুরানো রাস্তাটা কিন্তু আঁকাবাঁকা থেকে গেল।
কিছুতেই তাকে আর সোজা করা গেল না।
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
রাস্তা
শহরের জন্ম থেকে
এঁকেবেঁকে
রাস্তাটা নিজেরই পথ নিজে করে নিয়েছে বলে
রাস্তাটা সরু আর আঁকাবাঁকা রয়ে গেল।
তার ওপর গুচ্ছের লোকজন
গড়ে তুলল বসতি
তখন
এখানে ওখানে ভাঙা রাস্তা, টিন দিয়ে ঘেরা ঘর
চা-এর দোকান, টিউব কলের জল নিয়ে
বাক্বিতণ্ডা সব চলতে থাকল।
পাড়ার স্কুলে পড়তে পড়তে কিছু ছেলেমেয়ে
বড় হয়ে ঝাঁ চকচকে অফিস ঘরে
ঢুকে পড়ল,
দেখতে পেল না।
তারা সামনের দোকানে বসে
হিসেবের কড়ি গুনছে।
চারপাশের উন্নতি উন্নতি দেখতে দেখতে
শহর রাজারহাটে পৌঁছে গেল।
সেই পুরানো রাস্তাটা কিন্তু আঁকাবাঁকা থেকে গেল।
কিছুতেই তাকে আর সোজা করা গেল না।

No comments:
Post a Comment