বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
মাধুরী মিত্র
রাতের মেঘালয়ের পাহাড়
রাতের মেঘালয় যেন এক আদিম স্তব্ধতা,
যেখানে
কালো পাহাড়েরা আকাশ ছুঁয়ে ঘুমিয়ে আছে।
ঘন মেঘের চাদর নেমে আসে নিঃশব্দে,
মুছে
দেয় পাহাড় আর খাদের চেনা সীমানা।
নিঝুম পাহাড়ি বাঁকে দু-একটি জোনাকি-আলো,
যেন
কোনো একলা মনের গোপন ইশারা।
পাইনের বনে হাওয়া বয় দীর্ঘশ্বাসের মতো,
অন্ধকারে
ফিসফিসিয়ে বলে রূপকথার কোনো গল্প।
ঝর্ণার দূর অলকানন্দা সুর এই রাতে,
একাকী পাহাড়ে
বুনে চলে এক মায়াবী সুর।
আমি আর মেঘালয়ের এই রহস্যময় রাত,
হারিয়ে
যাই এক অনন্ত, নৈঃশব্দের চরাচরে।
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
মাধুরী মিত্র
রাতের মেঘালয়ের পাহাড়
রাতের মেঘালয় যেন এক আদিম স্তব্ধতা,
ঘন মেঘের চাদর নেমে আসে নিঃশব্দে,
নিঝুম পাহাড়ি বাঁকে দু-একটি জোনাকি-আলো,
পাইনের বনে হাওয়া বয় দীর্ঘশ্বাসের মতো,
ঝর্ণার দূর অলকানন্দা সুর এই রাতে,
আমি আর মেঘালয়ের এই রহস্যময় রাত,

No comments:
Post a Comment