প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক , ১৪৩৩ দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা সম্পাদকীয়   রাজতন্ত্র ...

Saturday, October 24, 2026

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | জাদুময় বাস্তবতা | নাসির ওয়াদেন

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতাগুচ্ছ/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | জাদুময় বাস্তবতা | নাসির ওয়াদেন
নাসির ওয়াদেন
জাদুময় বাস্তবতা
 
নিরুত্তর আকাশে হঠাৎ সংবিধান জ্বলে উঠে
ছাই থেকে বেরিয়ে আসে এক অদৃশ্য নাগরিক
ভয় পেও না, আমার কণ্ঠের কোনো সীমান্ত নেই
শহরের লোহার ব্যারিকেড যখন গাছ হয়ে যায়
গাছের পাতায় জন্ম নেয় হাজার মানুষের নাম।
 
একটি বন্দুক স্বপ্ন দেখে, সেও একদিন বাঁশি হবে
ঘন কারাগার থেকে বেরিয়ে আসে পাথরের চোখ
মৃতেরা উঠে এসে দাঁড়ায় ভোটের নীরব লাইনে
হাতে ছিল না কোনো রক্ত, অধিকারের সাদাখাম
যা ক্ষমতার প্রাসাদের ঘড়িগুলো উল্টো হাঁটায়।
 
ইতিহাস জানে, আতঙ্ক কোনো রাষ্ট্রের
চিরস্থায়ী ভাষা হতে পারে না
মানুষই জেগে ওঠে শেষপর্যন্ত, যাকে বলে জাদুময় বাস্তবতা।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)