বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
মনোজ ঘোষ
দান
যারা কখনো কিছু পড়ে না তাদের জন্যে রেখে যাচ্ছি আমার লেখা
যারা কখনো শোনে না
সেই সব বধিরের জন্যে সংগীত
অন্যের লেখা যারা নকল করে তাদের জন্যে স্টাইল
সারাজীবনের কাজের সমীক্ষা আধ ঘন্টায় শেষ করতে যারা ব্যস্ত
সেই সব সমালোচকের জন্যে এই আশা:
স্বর্গ ও নরকের মাঝখানে অদীক্ষিতের মতো ঘুম থেকে জেগে
তাঁরা যেন লজ্জিত না হন
ঈশ্বর না হয়েও যাঁরা প্রতিশ্রুতি দেন
কিন্তু ক্ষুধার অন্ন দিতে না পারেন
সেই সব নেতার জন্যে বিশ্বাস কানাকড়ি
আর আমার নিলাজ রক্ষিতার জন্যে এক আলমারি শাড়ি

No comments:
Post a Comment