প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক , ১৪৩৩ দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা সম্পাদকীয়   রাজতন্ত্র ...

Saturday, October 24, 2026

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | কবিতারা | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতাগুচ্ছ | কবিতারা | দেবকুমার মুখোপাধ্যায়
দেবকুমার মুখোপাধ্যায়
কবিতারা
 
কবিতা— মা বহুপ্রসবিনী
কবিতারা রোদে পোড়ে, জলে ভেজে
তার কোন আশ্রয় জোটে না।
ইতিউতি ক্ষুণ্ণিবৃত্তি,
চেয়েচিন্তে দিন কেটে যায়।
বৃক্ষের ছায়াটুকু, গাড়িবারান্দার কোল
তার বড় একান্ত আপন,
আকাশের দিকে চেয়ে
গাছপালা, নদী, পাহাড়ের কাছে
কল্পনা ভিক্ষে করে।
 
কবিতারা জন্ম নেয় একে একে—
উর্বর জমির ফসল
কেউ কেউ যত্নে তুলে রাখে,
বাদবাকি পচে যায়, নষ্ট হয়
আবর্জনা হয়ে জমে থাকে ডাস্টবিনে।
 
কবিতার জন্মদাতা একদিন চলে যায়
নীরবে গোপনে।
কিছু কিছু শোকবার্তা জমা থাকে,
তারপর কেউ কোন খবর রাখে না।
 

 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)