বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/ছড়া/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | ছড়া
অর্পিতা দাস
শারদ প্রাতে
দূরে ঐ
শীতল সফেন পাহাড় চূড়া
চকিতে রোদ্দুরে দেয় সে সাড়া
আরো
দূরে আকাশ 'পরে
পেঁজাতুলো মেঘেরা চড়ে
এমনি
করে ধরণীর কোলে
সানন্দে কাশেরা দোলে
মন
মাতানো শিউলি সাঁঝে
উমা এলো মোদের মাঝে
আশ্বিনের
শারদ প্রাতে
উৎসবে রই সবাই মেতে।
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | ছড়া
অর্পিতা দাস
শারদ প্রাতে
চকিতে রোদ্দুরে দেয় সে সাড়া
পেঁজাতুলো মেঘেরা চড়ে
সানন্দে কাশেরা দোলে
উমা এলো মোদের মাঝে
উৎসবে রই সবাই মেতে।

No comments:
Post a Comment