বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই
কার্ত্তিক,
১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
পিয়ালী সেন
শেষ...?
এখনও
তো আছি ছুঁয়ে
তেমনিভাবে হয়তো-বা নয়
বৃষ্টি শেষে আকাশ ধুয়ে
গভীর ক্ষত নিরাময়ের
পন্থা খোঁজে সময় মেপে,
হঠাৎ
হঠাৎ আজও তবু
নামছে কোথাও বৃষ্টি ঝেঁপে
ফুরিয়ে যাবে, জুড়িয়ে যাবে
ব্যথাগুলো অবশ হয়ে
কোথাও ঠিকই দাঁড়ি টেনে
গল্পগুলোও ফুরিয়ে যাবে…
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | কবিতা
পিয়ালী সেন
শেষ...?
তেমনিভাবে হয়তো-বা নয়
বৃষ্টি শেষে আকাশ ধুয়ে
গভীর ক্ষত নিরাময়ের
পন্থা খোঁজে সময় মেপে,
নামছে কোথাও বৃষ্টি ঝেঁপে
ফুরিয়ে যাবে, জুড়িয়ে যাবে
ব্যথাগুলো অবশ হয়ে
কোথাও ঠিকই দাঁড়ি টেনে
গল্পগুলোও ফুরিয়ে যাবে…

খুব ভাল লাগল।
ReplyDelete