বাতায়ন/কবিতাণু/১ম
বর্ষ/১৮তম সংখ্যা/২২শে ভাদ্র, ১৪৩০
কবিতাণু
দেবশ্রী রায় দে সরকার
কখনো
ভালবাসা কখনো প্রেরণা
কখনো অনুশোচনা
অনুশোচনা কখনো দেয়
প্রেমহীনতার প্রেরণা।
শীতঘুম
হৃদয় জারিত শীতঘুমে
প্রেমে অথবা অ-প্রেমে।
রেখায়
যে পথরেখা ধরে প্রেম
পরিণত
সেই রূপরেখা হৃদয়ে
অঙ্কিত অনবরত।
নির্মোক
একবার
নির্মোক ছাড়ো প্রেম,
ঝলসে ওঠো রূঢ় বাস্তবে
তখনই তোমার সঠিক প্রকাশ
হবে।

Excellent write up!
ReplyDeleteBrilliant ❤️
ReplyDeleteBrilliant ❤️
ReplyDeleteVery good, but it is not a poem, excerpts I suppose. But really very well scripted and expressed.
ReplyDeleteধন্যবাদ 🙏
ReplyDelete