প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, May 5, 2026

যা বলব সোজাসুজি | শিশির আজম

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
শিশির আজম
 
যা বলব সোজাসুজি
 
কেউ আমার সিগারেটটার মুখে
আগুন দিক
আমি চাই না।
 
তার আগে দেখে নেব
আমার চোখ
ঠিক আমারই চোখ তো?
 
আমার ধড়ের ওপর
অন্য কারো মাথা
জুড়ে দেওয়া নেই তো?
 
যেদিকে বলব
নিঃসঙ্কোচে
ঠিক সেদিকেই যাবে তো
আমার পা?
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)