প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Tuesday, May 5, 2026

আতঙ্ক | সমীর মন্ডল

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
সমীর মন্ডল
 
আতঙ্ক
 
চায়ের গ্লাসে রক্ত দেখে
হেসে ওঠে ট্রাম্প
আমরা ওকে চাই না, ভালবাসি না
তবু জোর করে কেড়ে নিয়ে যেমন খুশি
ঘোরাতে থাকে সুদর্শন চক্র।
 
শিশুর বুকে শকুনের রক্তপান দেখে
সবাই শিউরে ওঠে
অক্ষত সিংহাসন নড়ে ওঠে না
জ্ঞানপাপী আত্মাদের চিৎকারে!
 
অস্ত্র নয়, কলম হাতে মুখগুঁজে বসে বসে
যারা নিজেরই ছবি এঁকে যায়
তাদের জন্য এই সুন্দরী পৃথিবীতে
শাঁখচুন্নি হয়ে বসে আছে আতঙ্ক।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)