প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, May 5, 2026

রক্তে রাঙিয়ে দিলে | মোঃ আব্দুল রহমান

বাতায়ন/আতঙ্ক/কবিতা/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | কবিতা
মোঃ আব্দুল রহমান
 
রক্তে রাঙিয়ে দিলে
 
সুন্দর ভোর নামল ঐ দিগন্তে
ঝলমলে শিশিরবিন্দুটি ঘাসের ডগায় আলো দিল
পাখিরা ডাকল সমবেত কণ্ঠে— নতুন ভোর! আলোর বেণু!
 
জানলার ফাঁক দিয়ে উঁকি দিলাম
লাল আভায় রাঙানো ঐ পুবের আকাশ তখনও
 
শিশুরা কাঁদল সমবেত কণ্ঠে— আর নয়! শান্তি চাই!
 
পুরো আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল
ধোঁয়ায় পরিপূর্ণ চারিদিকে বারুদের ঘ্রাণ ছড়াল
চেঁচিয়ে উঠলাম তখন আমি— বাঁচতে চাই! আর নয়!
 
শব্দগুলো কোথাও যেন হারিয়ে গেল
লাল তাজা রক্তে রাঙিয়ে দিলে সবুজ ধরণির গায়ে
চিনতে পারি না আর নিজেকে— যুদ্ধ নয়! শান্তি চাই!
 
চেয়ে চেয়ে একদৃষ্টে তবুও তাকিয়ে রইলাম
কালা বধির হয়ে পড়ে আছি একাকী নিস্তব্ধতায়
উষ্ণ রবির কিরণ পড়ল বুকের গর্তে
শেষ বারের মতো চেঁচালাম— মৃত্যু নয়! বাঁচতে চাই!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)