প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Tuesday, October 3, 2023

শারদ | সো অহং | অর্পিতা ঘোষ পালিত

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
অর্পিতা ঘোষ পালিত

সো অহং


চারিদিকে ছড়ানো আনন্দ
মাইকে বাজছে স্তোত্র পাঠ
মায়ের ঘুম ভেঙেছে
আলতা রাঙা পায়ের ছাপ পৃথিবীর মাটিতে
আলোর অনন্ত বৈভব
আঁধার মাখা মানুষের ভিড় গাঢ় হয়

ঘরে অন্ধকার পোষে শিরদাঁড়াহীন অধিকার কায়েম…

বুভুক্ষু অনাহারী, প্রসাদের আশায় লম্বা লাইনে দাঁড়িয়ে…
 
অহং ভরে ডাকো তাকে
আশিস রাখো মাথায়
মাভৈঃ বলে দাও ভরসা
জ্যোৎস্না আর রোদের পথ দেখাও

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)