প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, October 27, 2023

অবিরল চলাচল | জয়িতা ঘোষ হালদার

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০

কবিতা
জয়িতা ঘোষ হালদার

অবিরল চলাচল


নিরন্ন অহংকারে কখনো মাথা উঁচু করে থাকি
কখনো জ্যোৎস্না মেখে উঠোনে
ভেজা আঁচল পেতে রাখি

নিজস্ব চেনা দ্বীপে বসবাস করি
অবাক আকাশের ছোঁয়ায়—
তোমার ঘরের দরজায় কড়ানাড়া ছলচাতুরি

বিস্তীর্ণ জলাভূমি ছদ্মবেশী হয়
কোনো অশ্রুত মুহূর্তে। নোনাজল ঢুকে আসে…
বেড়া দিতে শেখেনি মূর্খতা, প্রেমে বন্য

শিথিল মায়াজাল এঁকে দেয় শাল্মলী গাছ
পাতাবাহারের ঝোপে খেলা শুরু
রংবেরংয়ের নিশ্চিত জমায়েত ছাঁচ
 

1 comment:

  1. বন্য প্রেমের ছোঁয়ায় বোধহয় এভাবেই চলাচল সার.... যথার্থ সমীকরণ,,,, সুন্দর প্রকাশ

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)