প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Tuesday, October 3, 2023

শারদ | ঢাকি | নীলাঞ্জনা ভট্টাচার্য্য

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
নীলাঞ্জনা ভট্টাচার্য্য

ঢাকি


বিনু ঢাকির মেয়ে
শিউলি নামে ডেকে
মা-বাপের আদর ভরা
গরিবের সংসার

পুজোর পাঁচটি দিন
ঢাক নিয়ে কলকাতায়
সকাল থেকে সাঁঝ
বাবুদের চণ্ডীতলায়
 
ঢাকের বোলে-তালে
কোলাহলের মাঝে
মন পড়ে রয় গাঁয়ে
শিউলি ফুলের কাছে
 
দশমী হয় পার
হাজার টাকা হাতে
নতুন জামাকাপড়
ফল সন্দেশ সাথে
 
শিউলি ঝরা শরৎ
শিউলি গাঁথে মালা
বিসর্জনের পরে
বাড়ি ফেরার পালা।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)