প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Tuesday, October 3, 2023

শারদ | পুজোর গন্ধ | সুব্রত চৌধুরী

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
সুব্রত চৌধুরী

পুজোর গন্ধ


পুজোর গন্ধ শরৎ হাওয়ায় 
সাদা কাশের অঙ্গনে,
জাফরান রংয়ের ফুলের বোঁটায়
পাপড়ি মেলা রঙ্গনে।
 
পুজোর গন্ধ আকাশ নীলে
সাদা মেঘের আল্পনায়,
রংতুলি আর ছন্দ কাব্যে
ভাবুক মনের কল্পনায়।
 
পুজোর গন্ধ শপিং মলে
কেনাকাটার ভিড়ে,
গরিব, দুঃখী, মেহনতির
ফুটো চালার নীড়ে।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)