প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Tuesday, October 3, 2023

শারদ | শরৎ ও উমার পাঁচালি | ভুবনেশ্বর মন্ডল

বাতায়ন/শারদ/কবিতা/১ম বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০

শারদ | কবিতা
ভুবনেশ্বর মন্ডল

শরৎ ও উমার পাঁচালি

শরতের উঠোনে দাঁড়িয়েছে উমা ঘরের মেয়ে
কৈলাস থেকে গিরিপুর শিউলি সুবাস
পেঁজা তুলো মেঘ ছায়া দেয় বাঙালির ঘরে

দিঘির জলে ওই যে ফুটেছে পদ্ম
সুগন্ধ মাখি মৃগনাভির মতো স্নেহশীল পিতা-মাতা
সব স্নেহটুকু ঢেলে চার দিন হবে কথকতা
হৃদয়ে হৃদয় রেখে জ্যোৎস্না ঢেলে যাবে
স্নেহের পুতলি উমা-চাঁদ
আনন্দে দুলছে কাশফুল আর হৃদয় বাগান
অশ্রুগুলো মুক্তো হবে স্বাতী নক্ষত্রের আলোয়
তাই মনের ক্যানভাসে আঁকা হয় আগমনী গান।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)