বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম
সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০
কবিতা | ছড়া
অমলেশ কুমার ঘোষ
আহা ধিন ধিন
ফুলের মালায় ঘর সাজবে
চৈত্র শেষের ক্ষণে,
পাচন রান্নার ফর্দ করেছে গিন্নি মা এক মনে।
ঘন্ট-লাবড়া নানা পদে
কর্তা বাবুর কন্যে,
পাচন ভারী সম্ভারী, তৈরি সবার জন্যে।
ঘন্ট নাকি কুলীন পদ,
পাচন সার্বজনীন,
আম ডালে চৈত্রের পাচন আহা ধিন ধিন।
পাচন রান্না নানান নামে
ঘন্ট সবাই জানে,
পার্বণের রান্নার ফর্দ গিন্নি মার মনে।
সাজবে ঘর চড়বে রান্না,
পুজোর পরব কাছে,
এক ছুটিতে আসবে সবাই খামতি থাকে পাছে।
পাচন রান্নার ফর্দ করেছে গিন্নি মা এক মনে।
পাচন ভারী সম্ভারী, তৈরি সবার জন্যে।
আম ডালে চৈত্রের পাচন আহা ধিন ধিন।
পার্বণের রান্নার ফর্দ গিন্নি মার মনে।
এক ছুটিতে আসবে সবাই খামতি থাকে পাছে।

দারুণ সৃজন
ReplyDelete