প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, November 11, 2023

ছড়া | আহা ধিন ধিন | অমলেশ কুমার ঘোষ

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৪তম সংখ্যা/২৪শে কার্তিক, ১৪৩০

কবিতা | ছড়া
অমলেশ কুমার ঘোষ

আহা ধিন ধিন


ফুলের মালায় ঘর সাজবে চৈত্র শেষের ক্ষণে,
পাচন রান্নার ফর্দ করেছে গিন্নি মা এক মনে।

ঘন্ট-লাবড়া নানা পদে কর্তা বাবুর কন্যে,
পাচন ভারী সম্ভারী, তৈরি সবার জন্যে। 
 
ঘন্ট নাকি কুলীন পদ, পাচন সার্বজনীন,
আম ডালে চৈত্রের পাচন আহা ধিন ধিন।
 
পাচন রান্না নানান নামে ঘন্ট সবাই জানে,
পার্বণের রান্নার ফর্দ গিন্নি মার মনে। 
 
সাজবে ঘর চড়বে রান্না, পুজোর পরব কাছে,
এক ছুটিতে আসবে সবাই খামতি থাকে পাছে।

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)