প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, December 30, 2023

ফাঁস ও সময় | সুশান্ত সেন

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৭তম সংখ্যা/১৩ই পৌষ, ১৪৩০

কবিতা
সুশান্ত সেন

ফাঁস ও সময়


জড়িয়ে থাকা ফাঁসগুলো খুলতে খুলতে
অনেক সময় গেলো।
এঁটে বসেছিল ফাঁসগুলো।
 
বেশ কিছুটা গলদঘর্ম হয়ে
অবশেষে যখন দড়িটা সোজা করে
খুলতে পারলাম ঠিক তখনই
রেফারির বাঁশি বেজে গেল,
খেলা শেষ।
 
বাড়ি ফিরে যাবার সময় এসেছে।
 
সময় এর হিসাবনিকেশ আর করা যায় না,
সে তো দৌড়চ্ছে।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)