প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Saturday, February 10, 2024

পরীক্ষা

  

বাতায়ন/সম্পাদকীয়/১ম বর্ষ/২৯তম সংখ্যা/২৬শে মাঘ, ১৪৩০

সম্পাদকীয়

পরীক্ষা


প্রায় সকল মানুষকেই দেখা যায়, জীবনের নানা ক্ষেত্রে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য বদ্ধপরিকর। তা শিক্ষা, রাজনীতি, সমাজনীতি, ধর্ম বা যে-কোনো কিছুই হোক না কেন। হয়তো তারা এ কথাটা ভুলে যান, সকলেই ভাল হলে ভালর গুরুত্ব কমে যায়।

সমুদ্রে জোয়ারভাটার মতো হুজুগও একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। দিন বা রাত্রি নির্দিষ্ট ব্যবধানে পরিবর্তিতও হয়। কেউ যদি ধারণা করেন হাজার আলো জ্বালিয়ে রাতের অন্ধকার দূর করবেন, তা রাতের অন্ধকারের মতোই নিখাদ কালো।

অবশ্য এ নতুন কিছু নয়, চিরকাল এমনই হয়ে এসেছে। সময় নিষ্ঠুর হাতে বিচার করেছে তার ভালমন্দ। এখন পরীক্ষার পালা। পরীক্ষক মহাকাল। পরীক্ষার্থী কে? কে দেবে এই পরীক্ষা? ভক্ত না ভগবান? ভক্তের আহ্বানে সাড়া দিয়ে, সন্তুষ্ট ভগবান নেমে আসবেন ধরাধামে? তাঁর প্রয়োজনের অত্যন্ত অধিক পরিমাণের আসন প্রস্তুত। শেষপর্যন্ত ভক্ত কি সক্ষম হবেন তাঁকে সন্তুষ্ট করতে? নাকি ভক্তের সকল অক্ষমতা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে, দায়িত্বজ্ঞানসম্পন্ন সংসারী মানুষের মতো মানিয়ে নিয়ে, ভগবান মেনে নেবেন ভক্তের মনোবাসনা?

উপায় নেই, এ ক্ষেত্রে মহাকালের ওপর ভরসা রাখা ছাড়া। যাত্রীবোঝাই একটি বাসের পাহাড়ের শৃঙ্গে উঠে শৃঙ্গাভিযানই যদি একমাত্র লক্ষ্য হয়, তখন ধাঁধা লাগে যখন দেখা যায় পরিণত-মনস্ক ড্রাইভার একটা নির্দিষ্ট উচ্চতার পর সুপরিকল্পিত ভাবে বাসটিকে পশ্চাদ্‌গমন করাতে দেখলে।

শেষ ভরসা একমেবাদ্বিতীয়ম্ প্রকৃত শিক্ষা। সভ্য মানবসমাজ কতটা যোগ্যতার সঙ্গে তার নিজ-নিজ পরীক্ষা দিতে পারবেন, আদৌ পারবেন কিনা!


No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)