প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, February 21, 2024

বিরহ | স্মৃতি মেদুরতা | মুনমুন মুখার্জি

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা
মুনমুন মুখার্জি

স্মৃতি মেদুরতা


কোন কোন সময়
        জীবনের পথে একটু পিছিয়ে যেতে হয়,
শেষ অবধি হেঁটে গিয়ে
আবার শুরু করতে হয়।

ভালবাসার গভীরতার মধ্যেই বিরহ
        যেন ধুলোয় ঢাকা ঘাস,
বিরহ বেদনা যেন শোণিত সাধনার সমৃদ্ধি,
সকল আঙ্গিকেই তারে পাই
যেন ঘূর্ণাবর্ত বাতাস বইছে খেয়াল মতো।

অতীতের স্মৃতিচারণে মগ্ন আমি,
ঘুম ভাঙলে মনে হয় যেন ফিরে এসেছে—
অতীতের অন্ধ বিবরে বিরহের দিনগুলো,
বর্তমানকে নিয়ে বেঁচে থাকাটাই আসল,
স্বপ্ন, স্বদেশ, ভালবাসা, প্রথম-প্রেম,
কৈশোর কালের স্মৃতিচারণে 
মগ্ন থেকে, বর্তমানের হাত ধরে
ভবিষ্যতের দিকে হেঁটে যাই,
অবিরত - এটাই তো আমাদের জীবনের অনিবার্য পরিণতি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)