প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Wednesday, February 21, 2024

বিরহ | বসন্ত বিলাপ | সন্দীপ মুখার্জি

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা
সন্দীপ মুখার্জি

বসন্ত বিলাপ


আবার এলি কাছে রঙিন আঁচল উড়িয়ে,
        দুপুরের আলস্য ছুঁয়ে
        ঘুমেতে দুচোখ জুড়িয়ে;
মধুপ সুরে কাছের বনে ভিন্ন স্বাদের মধু চয়নে
        বিশ্ব প্রাণের দুয়ার খুলে
        ঝরাপাতায় ছন্দ তুলে
        হিমেল জড়িমা দূরিয়ে।
 
ক্ষণিক ভাল লাগা দিয়ে,
তার পরেতে বারে বারে কোথায় উধাও হোস?
বাউন্ডুলে স্বভাব যে তোর—
এই এক তোর দোষ!
 
জানিস কি তুই চলে গেলে
বিরহে সব কাজকর্ম ভুলে
কতদিন যে তোর যাওয়ার পথে চেয়ে রই,
বিচ্ছেদময় দীর্ঘ সময় কার সাথে কথা কই!
পঞ্চশরে বিঁধলি মানুষ চৈতন্যে থাকিস মিশে,
কোন মোহেতে ধরা দিবি বাঁধব তোকে কীসে?

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)