প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, February 21, 2024

বিরহ | প্রতিশ্রুতি | অঞ্জন ব্যানার্জ্জি

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা
অঞ্জন ব্যানার্জ্জি

প্রতিশ্রুতি


দেখেছি উড়ে যেতে পাখি
তার বুকের ভিতরে তুমি
মদিরা নেশায় নিদ্রামগ্ন
বিলুপ্ত কী পূর্ব ইতিহাস!
 
নিদ্রাভঙ্গে চমকাবে নতুন শহর
নতুন জীবন, নতুন বান্ধবী
 
অদূরে তৃতীয় বিশ্বের এক কোণে
এক বিরহিণী
বুকে তোমার প্রতিশ্রুতি
 
প্রথম বিশ্বের জৌলুসে
পুড়বে তৃতীয় বিশ্বের মাটি
যদি ভালবাস থাকুক প্রতিশ্রুতি
পোড়ামাটিতে গড়বে অলংকার
সাজবে আমার মূর্তি

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)