প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, February 21, 2024

বিরহ | বিরহী মেঘ | তুষার ভট্টাচাৰ্য

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা

তুষার ভট্টাচাৰ্য

বিরহী মেঘ


রাত্রির সংগোপনে চুপকথা হৃদয়ের জানালায়
বিরহী মেঘ উড়ে এলে চোখের পাতা ভিজে যায় অশ্রুজলে;
ওই বিষণ্ণ শ্রাবণ বাদল মেঘের ডানায় আমি ভাসিয়ে দিই
যৌবন বাউল বিরহের দুঃখ পাঁচালি গান;
 
আর তখনই মেঘ ভেজা জোছনায় 
আকাশের আয়নায় ভেসে ওঠে
শ্রীময়ীর টলটলে পানপাতা হাসিমুখ;
মুহূর্তে সেরে যায় আমার
বিরহের মনের অসুখ।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)