বাতায়ন/বিরহ/কবিতা/১ম
বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০
বিরহ | কবিতা
দীপক বেরা
অনুবাদক
তুমি যখন সামনে ছিলে, শুধু তোমাকেই দেখেছি অপলক
অদৃশ্য চিত্রকলার মতো তোমাকে অনুবাদ করতে পারিনি।
কারণ, ভাষা কখনো রিয়্যালিটিকে বর্ণনা করতে পারে না।
অথচ আমরা, এই কবি নামক অ্যালকেমিস্টরা
বরাবর এবং বারবার সেটাই করার চেষ্টা করি।

আজ তুমি যখন
নৈঃশব্দ্যের মধ্যে এক নিগূঢ় নিস্তব্ধতা
কুয়াশায় অদৃশ্য হয়ে যাওয়া দিঘল একটা পাহাড়, আর
তার পাদদেশে পড়ে থাকা বরফশীতল একটা কঙ্গো...
তখন আমার মনের গহীনে জমে থাকা
তোমার অসংখ্য ঘনবদ্ধ ছবিগুলোর মাধ্যমে
বাস্তবতায় নতুনতর একটা প্রবেশের সুযোগ করে দাও।
তোমাকে কেন্দ্র করে অন্তত একটা কবিতা যদি
সেই অসম্ভব প্রক্রিয়ার সর্বোত্তম ফসল হয়ে ওঠে!
তোমার শরীরের সমস্ত কোষকে যথাযথ অক্ষত রেখে
তোমার সমন্বিত রঙের দিক থেকে তোমাকে অনুবাদ করি—
সেই রংগুলি হতে পারে দৃশ্যমান কিংবা কাল্পনিক
হতে পারে সিসার মতো ধূসর কিংবা জ্যোৎস্নার মতো বর্ণান্ধ
নয়তো এই গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যের মতো সবুজ, অথবা
মার্গসংগীতের মতো অদৃশ্য!
শেষতম স্টেশনের টার্মিনাল ধরে এখন অনুবাদকটি হাঁটছে...
ওহ্ থ্যাংক গড, জানো—
অনুবাদ কবিতাটি জাস্ট এইমাত্র লিখে শেষ করলাম।
চারপাশের ঘরবাড়ি, রাস্তাঘাট, আকাশ-বাতাস
নীল খাঁড়ি, পাহাড়-পর্বত তাদের সমস্ত জানালা খুলে দিয়েছে।

No comments:
Post a Comment