প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, February 21, 2024

বিরহ | বিরহ | দর্পণা গঙ্গোপাধ্যায়

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা

দর্পণা গঙ্গোপাধ্যায়

বিরহ


হৃদয়ে রেখেছি তারে বারবার দেখি ফিরে
ভাঙা মনে চেয়ে থাকি ভাঙাভাঙা ছবি আঁকি
রূপকথা ছায়া ছায়া হাঁটে চলে ধীরে ধীরে।
 
দূরে দূরে সরে সরে বিরহের অভিমানে
কাছে দূরে সবখানে তুমি থাকো মনে মনে
কাছাকাছি থাকো যদি ছাড়াছাড়ি ভয় প্রাণে
 
যদি তুমি দূরে থাক বিরহের অনুভবে
যদি তুমি কাছে আসো বেশি বেশি ভালবাস
আলো আশা ভরা থাকে জীবনের কলরবে।
 
বিরহ রঙেতে আশা জলরঙে ভালবাসা
বিবর্ণ ধূসর মনে ধুলো পড়ে আস্তরণে
মুঠি খুলে আলো আশা কথা সব ভোলে ভাষা।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)