প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, February 21, 2024

বিরহ | ভালবাসার অপূর্ণতা | তন্ময় অধিকারী

বাতায়ন/বিরহ/কবিতা/১ম বর্ষ/৩০তম সংখ্যা/১১ই ফাল্গুন, ১৪৩০

বিরহ | কবিতা

তন্ময় অধিকারী

ভালবাসার অপূর্ণতা

প্রথম দেখা হয়তো ঝরনামঞ্চে,
মোমবাতি-মার্চের পরে বড় রাস্তায় প্রথম বাক্যালাপ,
প্রেম নিবেদন ভাঙা রেস্তোরাঁর কফিশপে।
প্রেমের কুহুতানের মিষ্টতা আমি পাইনি,

লিখতে পারিনি অমরত্বের গান।
তুমি বালতি সেজে নাচতে নাচতে,
ভালবাসার কুয়োর থেকে এনেছিলে প্রেমবারি।
বারি সিঞ্চনে গঙ্গাস্নানের প্রশান্তি এসেছিল।
প্রেমের তৃষ্ণা ভরা চাহনি… লাজুকতার ঠোঁট,
খোলা চুল, তীক্ষ্ণ দৃষ্টি মুগ্ধ করে এখনও।
আমার নিকোটিনে পোড়া জীবনে,     
তোমার-আমার মাঝে বিচ্ছেদের নিরক্ষরেখা।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)