প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, February 10, 2024

ভালবাসার দেবালোকে | তীর্থঙ্কর সুমিত

 

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৯তম সংখ্যা/২৬শে মাঘ, ১৪৩০

কবিতা
তীর্থঙ্কর সুমিত

ভালবাসার দেবালোকে


স্তম্ভের ওপর আরো কতগুলো স্তম্ভ দাঁড়িয়ে আছে
দারুণ অনিচ্ছায় একটা বটগাছ দুলছে
হাওয়ার সঙ্গে সঙ্গে

নিসর্গ ও মানুষ অঙ্কনচিত্রে ক্রমশ বদলে যায়
অক্ষম শিলালিপি ক্লান্ত হয় পথে পথে
ধারাবাহিকতার পরিবর্তন সূচিত হয়
আঁকার সাদা পাতায়
দীর্ঘদিন পরে আরো কত নীরবতা ভেঙে
নিজেকে অটুট রেখেছি 'কবিতা'র কাছে
এইভাবে একদিন পৌঁছে দেবো অনিচ্ছার মানবজন্ম

ভালবাসার দেবালোকে।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)