প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, February 10, 2024

বাক্যহীনা | উদয় মণ্ডল

  

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৯তম সংখ্যা/২৬শে মাঘ, ১৪৩০

কবিতা
উদয় মণ্ডল

বাক্যহীনা


বাংলা ভাষা ভীষণ একা
কে আছে তার?
তারও তো এক মন আছে গো
খারাপ থাকার।
 
কেউ কী দেখে চোখে মুখে
অসুখ যে তার?
দেহ জুড়ে লজ্জা-গ্লানি
নষ্ট বাহার।
 
কেউ কী বলে, ও ভাষা তুই
এমন কেন?
বাংলা ভাষা নয় তো এমন
মুখ লুকানো।
 
কেউ কী তুলে মুখটি দেখে
সংগোপনে?
সেও তো চায় সমব্যথী
আপনজনে।
 
বাংলা নেতার যুযুধান দল
বাক্যবাণে,
মা ভাষা আজ দিনদুপুরে
ঘোমটা টানে।
 
সেও তো চায় দেখুক সকল
আত্মজনে,
ব্রাত্য ভাষায় ধর্ষিতা সে
বিশ্বজনে।
 
বাংলা ভাষা রূপ হারিয়ে
বাহার বিনা,
মুখ ঢেকেছে আঁচল তলে
বাক্যহীনা!

2 comments:

  1. বন্ধুর মতোই ভালো তাঁর কবিতা

    ReplyDelete
  2. ধন্যবাদ।

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)