প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, February 10, 2024

চাই | জয়িতা চট্টোপাধ্যায়

 

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৯তম সংখ্যা/২৬শে মাঘ, ১৪৩০

কবিতা
জয়িতা চট্টোপাধ্যায়

চাই


স্পষ্ট স্বভাবে বেড়ে উঠেছে লতার মতো
বেড়ে ওঠার আমূল শক্তি ভেতরে
মানুষ হতে গেলে আরো নত হতে হয়
আরও খানিকটা ন্যুব্জ
ভেতরে বেড়ে উঠছে চুলের মতন বন্য স্পৃহা

নিজেকে আংশিক বুনে ফেলছি
কেটেছেঁটে ছোট করছি নিজের ডালপালা
আমার বেড়ে ওঠার সাহস অসহ্য হয়ে উঠছে
চুলের মতন আমার ভেতরের দৃঢ় দম্ভ কেটে বাদ পড়ে
শুধু আমাকে মানুষ বলে কাছে টানবে বলে
আমার এই নম্র হওয়া, নত হওয়া।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)