প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, March 16, 2024

কমলকুমার মণ্ডল | সস্তা

বাতায়ন/গল্পাণু/১ম বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০

গল্পাণু

কমলকুমার মণ্ডল

সস্তা


কেমন লজ্জাহীন আকুতি ওর। নিরাভরণ বসন্তের আলিঙ্গনে মরমে পুড়তে থাকে। দগ্ধ হতে থাকে তার রূপলাবণ্য। কেমন যেন অসহায় মনে হয়। প্রাথমিক ভাল লাগার ঘোর কাটিয়ে নিজেকে ফিরে পায় শ্রীলেখা। ভালবাসা আর ভাল লাগার দোলাচলে দুলতে থাকে।

পলাশ-বসন্তের বাতাসে তখন ভালবাসার গান। তারুণ্যের উচ্ছলতায় বাঁধনহীন সে সুর। মন দেওয়া-নেওয়ার চড়ুইভাতি। চোখের সীমানা ছাড়িয়ে ভালবাসার মান-অভিমানে কেটেছে ফেলে আসা দুটি বসন্তের কত না উচ্ছল বিকেল। সংশয়-ভয় এখন হাটখোলা বারান্দা। দুচোখ জুড়ে শুধু বসন্ত।

পলাশ-মাদলের তালে সন্ধ্যা নেমে আসে। শুরু হয় জোছনার মায়াবী খেলা। একান্তে ওরা দুজন- রূপাঞ্জন আর শ্রীলেখা। আরো বেশি করে ভালবাসতে চায় রূপাঞ্জন। নিজেকে হারিয়ে ফেলছে শ্রীলেখা। পলাশবনে তখন দাবানল ওঠার অপেক্ষা। এক ঝটকায় ভিড়ের মধ্যে মিশে যায় শ্রীলেখা।

সমাপ্ত

2 comments:

  1. বেশ ভাল লেগেছ

    ReplyDelete
  2. সুন্দর উপস্থাপনা

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)