প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, March 16, 2024

কিশোর ঘোষাল | ছেলেমানুষ

বাতায়ন/গল্পাণু/১ম বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০

গল্পাণু

কিশোর ঘোষাল

ছেলেমানুষ


সুতনু বেরোচ্ছিল। সুধীরবাবু ছেলে সুতনুকে বললেন, “বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাচ্ছ বাবা, তা যাও, তবে পাকামি করে বাইরের হাবিজাবি খেও না যেন। পেটের গণ্ডগোল বাধিয়েছিলে, এই সবে সেরে উঠলে। বেশ কদিন কলেজ কামাই হল। সামনেই পরীক্ষা মনে থাকে যেন”।

সুতনু অধৈর্য হয়ে বলল, “আমাকে কি তুমি ছেলেমানুষ পেয়েছ, বাবা?”

সুধীরবাবু মুখ তুলে ছেলের দিকে তাকিয়ে বললেন, “তা নয় তো কি?”

সুধীরবাবু বেরোচ্ছিলেন। “এই ভোরে কোথায় চললে, বাবা? পার্কে বন্ধুদের সঙ্গে গল্প জমাতে? তা যাও, কিন্তু আবার যেন ঠান্ডা লাগিও না। বুকে ঠান্ডা বসিয়ে কদিন নিজেও ভুগলে, আমাদেরও ভোগালে। মনে থাকে যেন”। সুতনুবাবু বাবাকে বললেন।

সুধীরবাবু বিরক্ত হয়ে বললেন, “নিজের ভালটা আমি বুঝব না? আমাকে কি তুই ছেলেমানুষ পেয়েছিস?”

সুতনুবাবু মুখ তুলে বাবার দিকে তাকিয়ে বললেন, “তা নয় তো কি?”

সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)