ছোটগল্প
পাতাগুলো
ভাগ্যক্রমে, কুলীনই পেয়েছিলাম, সাবজেক্ট হিসেবে, তাই উতরে গেল। এখন এদের অধিকাংশেরই সাধনার পীঠ ছিল বাথরুম, চিলেকোঠা, বসে সুন্দর করে সেবা নিতেন, কিন্তু সবখানেই তো সাব প্লট থাকে, কখনও বোঝা যায় না, এখানে ছিল এক সদ্যজাত প্রায় টিকটিকি, সে গাঁজার ধোঁয়ায় এতটাই মোহিত হয়ে পড়ে যে সন্ধেবেলা, হলেই সে ঠিক শাওয়ারের পাশের দেয়ালে উপস্থিত হতে লাগল, এই মহাজাগতিক খেলা রোজই হোতো, ওরা দেখতেন, টিক্কাও নিশ্চয়ই দেখত ওদের, না না দেখতই আজ ভাবি, ওদের গোপন অভিব্যক্তি, নেশাগ্রস্ততা, সবই। আমরাও বয়স অতিক্রান্ত করলাম ক'মাস, টিক্কাও যৌবনাক্রান্ত হবার আগেই, ধোঁয়াতে আচ্ছন্ন, যেদিন সাধনা হয় না কোনো কারণে, সেদিন গুরুমা মণীষা বাথরুমে ঢুকেই গজগজ করেন, শোনা যায়, ওহ এই টিকটিকিটা যায়ও না, আপদ, কেমন করে যেন তাকিয়ে থাকে, অপলক, এই যাহ্, জল ছেটানোর শব্দ, তখন যায় নিশ্চয়ই।
এই নায়কের পুচ্ছ, একদিন কাটা পড়ে বাথরুমের এগজস্ট্ পাখায়, অর্থাৎ ভেবেছিল পাখার ফাঁক দিয়ে গলে যেতে পারবে কিন্তু, ওই আর কী, বলতে পারেন মারিজুয়ানা লজিক বলেই অমন ভেবেছিল, যে পাখার ব্লেডের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, মারাত্মক আহত এই সামুরাই নায়ক, লেজ খসে যাওয়া স্পার্টাকান্, কোথাও লুকিয়ে পড়ে। তাকে আর দেখা যায় না কতদিন।
এক গলি থেকে, বড় রাস্তা পেরিয়ে ওপাশের গলিতে ঢুকে যাই, রোজই। আমগাছের নীচে, একটা বাড়ি দোকান ভাড়া খোঁজার কাউন্টার ছিল, দু-একজন ক্ষয়াটে চেহারার, চোখসর্বস্ব ব্রোকার সেখানে বসে থাকতেন, সকাল থেকেই প্রায়, মাঝে মাঝেই উধাও হয়ে যেতেন, খদ্দেরদের ঘর দেখাতে যেতেন আর কী। তা সেই দোকান উঠে গিয়ে, সেখানে চা বিস্কুট ঘুঘনি পাউরুটি, ঝকঝকে বাসনপত্তর, একটি খুলেছে সম্প্রতি।
এর ভেতরই, বর্ষা ঢুকে পড়েছে, এই আপাত মৃত, টাঁড় শহর, কিছুটা স্বাভাবিক হয়েছে, মুখের পেশিগুলো, যেমন সাঁকোগুলো, মৌসুমি পরাবাস্তবতায় লীন হয়েছে কিছু, ভাতের হোটেলগুলো, ব্রহ্মাণ্ডের ঝুলন মেলা যেন, তরুণবাবুর ভাতের হোটেলের পেছনেই বড় ঝিল একটা, জলের অভাবে কিঞ্চিত ছোট হয়ে এসেছিল, এ সময়ে, কাকচক্ষু জল, বৃষ্টি পড়ছে রাতভর, কাল দেখা যাবে খালবিল, জিম করে যেন ফুলে উঠেছে একটু। পালাতে গিয়ে, পাখার ব্লেডে লেজ কেটে যাওয়া, সামুরাই নায়ককে, আজ কতদিন দেখি না। গাঁজা অথবা জ্ঞানযোগ নিয়ে, তেমন সাহিত্য অনেক বছর সত্যই হয়নি।
সমাপ্ত

ভীষণ সুন্দর লেখা।
ReplyDeleteধন্যবাদ
Delete" This is the prelude of a readable novel, continue, keeping the protagonist invisible, and ganja playing with time..."
ReplyDelete" This is the prelude of a readable novel, continue, keeping the protagonist invisible, and ganja playing with time..."
ReplyDelete" This is the prelude of a readable novel, continue, keeping the protagonist invisible, and ganja playing with time... " মল্লিনাথ
ReplyDelete