প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Saturday, March 16, 2024

সুমন্ত কুণ্ডু | হে শূন্যতা

বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৩১তম সংখ্যা/২রা চৈত্র, ১৪৩০


কবিতা

সুমন্ত কুণ্ডু

হে শূন্যতা


হে শূন্যতা
এবার টেনে নাও তোমার বিরাট বুকে
আমি পূর্ণ হবো!
 
এ আবর্তন অন্তহীন—
 
কেউ জানে না কোন অস্ত্রে তুমি প্রতিবার
ধ্বংস করো সৃষ্টির সব দম্ভ। কোন মন্ত্রবলে
লয়ের অন্তিম আঘাত থেকেও তুলে আনো
আলতো কাঁচা জ্যান্ত একটা প্রাণ!
 
কেউ জানে জানে না
তোমার অপরিমাপ্য ক্ষুধা, তোমার অনির্নেয় ক্ষমা।
 
হে শূন্যতা,
গ্রাস করো! এবার আমি পূর্ণ হবো।

1 comment:

  1. অসাধারণ উপলব্ধি

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)