প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, May 23, 2024

মোহগ্রস্ত মনন | সুমিতা চৌধুরী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৩য়/বীথি চট্টোপাধ্যায় সংখ্যা/১১ই জ্যৈষ্ঠ, ১৪৩১

কবিতা

সুমিতা চৌধুরী

মোহগ্রস্ত মনন


অন্তর্জালে রোশনি জ্বালে কিছু সুন্দর আদল,
মনের শার্সি বেয়ে নামে রূপকথার জল্পনা।
মোহগ্রস্ত চোখ-মনে গুণের কদর অধরা,
মগজ আচ্ছন্ন মনের ধোঁয়াশায়।
 
সাহিত্যও আজ এ ছোঁয়াচের সীমানায়,
উৎসুক চোখ মাপে না কলমের গভীরতা।
বোঝে না শব্দকোষ নেশাড়ু মন,
বেনোজলে শ্যাওলা মাখে লেখনীর বাটখারা।
 
তারিফের বন্যায় দিশেহারা মনন-সৃজন,
লাস্যরসের প্রেমে মজে।
বাস্তবতা হারায় আপন জমি,
মরীচিকার ঠিকানায়।
 
মনোলোভা ফানুসের গল্পের মেয়াদ যদিও স্বল্প,
শিরদাঁড়াহীন কাঠামোটা যে বড়ই ভঙ্গুর।
তবু রেখে যায় কিছু কালো দাগ,
স্বচ্ছতোয়া আঙিনার ব্যাপ্তিতে।
 
সময়ের স্রোতে ভাটার টান,
ইতিহাস হারায় কিছু অমূল্য দলিল।
চোরাবালির চর থেকে জেগে ওঠা মনন,
মুঠো খুলে দেখে, মুঠো ভরা ছাই!

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)