প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, May 3, 2024

ক্ষয় | তন্ময় কবিরাজ

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

তন্ময় কবিরাজ

ক্ষয়


তোমার কথা মতো এক পাহাড় ভেঙে দেখি
সামনে আর এক পাহাড়, সঙ্গে নদী
আমি হতাশ হলে পাহাড় হাসে
"আমার পরিবার মাঝে চীনের প্রাচীর
এঁকেবেঁকে, সবাইকে নিজের ভেবে
ভুল করো কেন বারবার?"
 
আমি পালাব কোথায়
সোজা রাস্তায় বলেছিলে সমতল পাবে
আমার চারদিকে জঙ্গল
আমি অভিমন্যু - আমার কাছে আলো নেই
শুধু আকাশ ভর্তি পাখি
আমার চিৎকার থামিয়ে তাদের আনন্দে
আমাকে সামিল হতে বলে গেল—
 
নুড়ি বলে, অপেক্ষা
আমিও তার মতো ভেসে বেঁচে যাবো একদিন
শুধু ক্ষয় হবে, বাকি সব একই!

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)