বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ
হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১
কবিতা
সৌমিত্র উপাধ্যায়
ভরাডুবি
দুর্ধর্ষ তরঙ্গ ডাকাত মুখেতে কাটা দাগ
খাপখোলা তলোয়ারে মুছে নেয় ফেনা
আঘাত করেছে যাকে স্বপ্ন দেখার শোকে
সেই তো সরল, মাছ ধরে খায়
বন্ধুর মত মেশে
জলের গলায় বেঁধে দেয় হার
থাকে না কিছু হাতে
দিনের শেষে শুধু বিবর্ণ মাস্তুল…
খাপখোলা তলোয়ারে মুছে নেয় ফেনা
আঘাত করেছে যাকে স্বপ্ন দেখার শোকে
সেই তো সরল, মাছ ধরে খায়
বন্ধুর মত মেশে
জলের গলায় বেঁধে দেয় হার
থাকে না কিছু হাতে
দিনের শেষে শুধু বিবর্ণ মাস্তুল…

No comments:
Post a Comment