প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, May 3, 2024

কাকতাড়ুয়ার জীবন | সৌমিত্র উপাধ্যায়

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

সৌমিত্র উপাধ্যায়

কাকতাড়ুয়ার জীবন


কিছুটা দূরে গিয়ে দাঁড়াই
বাষ্পবাহিত ভোর, কুয়াশার কচকচি
বামন গ্রহ আমার

ছড়িয়ে দিয়েছে অনিবার্য সংক্রমণ
পুবের আকাশে
চাইনি এতকিছু, শুধু চাই কিছু লোভ
ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হোক
অনাদর তাই ফোটে না সবাই
কিছু অনার্দ্র ফুল
আর মৃদু ছায়া মিশেছে আয়ুরেখায়
কিছু পাখি খুঁটে খায় বিকেলের হৃদয়
যেটুকু আছে নির্যাস
বৈশাখী মেঘের বিষয়
এখন আর পারে না মেনে নিতে
মিছিমিছি কাকতাড়ুয়ার জীবন…

1 comment:

  1. খুব সুন্দর লাগলো। -- পাপিয়া অধিকারী।

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)