বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ
হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১
কবিতা
তন্ময় কবিরাজ
পুরুলিয়া
ফাগুন পলাশের পাশেই ধু-ধু মাঠ
দুর্ভিক্ষের গ্রামে আদিবাসীরা
বাস করে শিল্পের আবরণে—
আমি শুধু আকাশ চেয়ে দেখি
তাই পুরুলিয়া হাসছে আজও!
আমি পরিযায়ী
পলাশের মতোই মিলিয়ে যাবো
সুখী লাভবার্ড
কাঁটা বাবলা থেকে যায় সারা বছর
বর্ষা আসে না, শুধু শিকড়ের টানে
বাঁচার ইচ্ছে—
তুমি আবার আসবে যখন
আমার কাঁটার উপর পড়ে থাকবে
ঝরা লাল পলাশ
ভাল থেকো পুরুলিয়া।
দুর্ভিক্ষের গ্রামে আদিবাসীরা
বাস করে শিল্পের আবরণে—
আমি শুধু আকাশ চেয়ে দেখি
তাই পুরুলিয়া হাসছে আজও!
পলাশের মতোই মিলিয়ে যাবো
সুখী লাভবার্ড
কাঁটা বাবলা থেকে যায় সারা বছর
বর্ষা আসে না, শুধু শিকড়ের টানে
বাঁচার ইচ্ছে—
তুমি আবার আসবে যখন
আমার কাঁটার উপর পড়ে থাকবে
ঝরা লাল পলাশ

সুন্দর
ReplyDelete