বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ
হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১
কবিতা
সুমন দিন্ডা
চক্রব্যুহ
বোঝা কাঁধে নিতে নিতে অভ্যাস,
ক্রমশ বেড়ে চলা দায়িত্বের দিকে
চোখ বন্ধ করে এগিয়ে চলা।
কখন ফুল ফোটে জানা হয় না,
কখন ঝরে যায় তাও অজ্ঞাত।
যাওয়া আর আসার মাঝেই লেখা হয়
সুখী সাম্রাজ্যের বিজ্ঞাপন।
অভ্যস্ত রুটির হাতে
পেট ভরানোর দায়িত্ব তুলে দিয়ে ঘুমিয়ে পড়া,
এ বশ্যতার বিপক্ষে যাওয়ার সাহস
আমাদের কোনোদিনই হবে না।
ক্রমশ বেড়ে চলা দায়িত্বের দিকে
চোখ বন্ধ করে এগিয়ে চলা।
কখন ফুল ফোটে জানা হয় না,
কখন ঝরে যায় তাও অজ্ঞাত।
যাওয়া আর আসার মাঝেই লেখা হয়
সুখী সাম্রাজ্যের বিজ্ঞাপন।
পেট ভরানোর দায়িত্ব তুলে দিয়ে ঘুমিয়ে পড়া,
এ বশ্যতার বিপক্ষে যাওয়ার সাহস
আমাদের কোনোদিনই হবে না।

No comments:
Post a Comment