প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, May 3, 2024

রডোডেনড্রন | সুশান্ত গঙ্গোপাধ্যায়

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

সুশান্ত গঙ্গোপাধ্যায়

রডোডেনড্রন


হিম চূড়ার পাদদেশে
একটা রডোডেনড্রন ফুলের
বাঁচার মাহাত্ম্য, আমাকে আবিষ্ট করে

হাজার হাজার রডোডেনড্রন ফুল
একভাবে-
হিমালয়কে দেখছে।
নির্বাক, নিশ্চল দৃষ্টি...
মনের মধ্যে মাদকতা ছড়িয়ে পড়ে

পাগলপারা সমুদ্রের জলরাশির
                        চেয়েও
হাজার গুণ গম্ভীর সে দৃষ্টি
শীতভূমি এখানে শেষ বিকেলের
                        রোদ্দুর ছড়াচ্ছে।

আমি এখানেই একটা রডোডেনড্রন ফুল
                            হয়ে বাঁচতে চাই।


7 comments:

  1. Ashadharon hoyechche..kobi r shobdo choyon er saralya mugdho kore.

    ReplyDelete
  2. তাই থাকো। রডোডেনড্রোন হয়ে।

    ReplyDelete
  3. সুশান্ত গাঙ্গুলী আমার প্রিয় কবি ও সাহিত্যিক। তিনি আমাদের তির্যক সাহিত্য পত্রিকার নিয়মিত কবি ও লেখক। রডোডেনড্রন কবিতাখানি আমায় মুগ্ধ করেছে। অসাধারণ শব্দ চয়ন, এবং সাবলীল ভাষায় কবিতাটি এগিয়ে চলেছে আপন ছন্দে। কবি সুশান্ত গাঙ্গুলিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

    ReplyDelete
  4. Darun bhalo laglo kobita ta...

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)