প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, May 3, 2024

বেজে ওঠে গায়েবি বাঁশি | আসিফ আলতাফ

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

আসিফ আলতাফ

বেজে ওঠে গায়েবি বাঁশি


বেজে ওঠে গায়েবি বাঁশি—
সভ্যতার চোখ বাঁধা, হাতে রিলেরেসের কাঠি
প্রাণপণে দৌড়াচ্ছে
অথচ গন্তব্য জানে-না সে
কী পুরস্কার পাবে তাও অজানা
 
আমি তার পিঠে বসা
উটের জকি
আমার চোখ খোলা
হাতে চাবুক
শপাং শপাং শব্দে চারিদিকে মুখরিত
 
সভ্যতা দৌড়াচ্ছে
আমি দৌড়াচ্ছি
কখনো সভ্যতার পিঠে আমি
কখনো আমার পিঠে সভ্যতা
চাবুকের শব্দ ছুটছে, বন্দুকের গুলি— শপাং শপাং
 
সভ্যতা দৌড়াচ্ছে
আমি দৌড়াচ্ছি
অথচ আমরা কেউ কাউকে চিনি না।

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)