প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, May 3, 2024

বধির | অনির্বাণ চ্যাটার্জি

বাতায়ন/কবিতা/২য় বর্ষ/সৈয়দ হাসমত জালাল সংখ্যা/২১শে বৈশাখ, ১৪৩১

কবিতা

অনির্বাণ চ্যাটার্জি

বধির


আমাদের ভুলগুলি, অপরাধগুলি
গান গাইতে গাইতে, হুল্লোড় করতে করতে যাচ্ছে
তোমরা ওদের বুঝিও ভাই
 
বহুদিন সমুদ্রের কাছে যাইনি
সমুদ্রও তো ডাকেনি
 
দিগন্তরেখার থেকে হাত নেড়ে কে ডাকছে
কে তুমি?
 
সময় সবাইকে ডাকে, ডেকে যায়
কম বয়সের কান্না ভুলবোঝাবুঝি, ভালবাসা
কিছুই দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না
ঝড়ের শোঁ শোঁ শব্দ আর অঝোর বৃষ্টিপাতে...

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)